বিশ্বে কিছু কফি এতটাই ব্যতিক্রম এবং মূল্যবান যে তাদের দাম লক্ষাধিক টাকা পর্যন্ত হতে পারে। এর মধ্যে অন্যতম হলো ব্ল্যাক আইভরি কফি, যা থাইল্যান্ডে তৈরি হয়। এই কফি তৈরি করতে হাতিদের ভাত ও ফলের সঙ্গে মিশ্রিত কফি বিন খাওয়ানো হয়। পরে তাদের মলের মাধ্যমে বের হওয়া এই কফি বিন সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা হয়। এই বিশেষ প্রক্রিয়া কফির স্বাদকে আরো আকর্ষণীয় করে তোলে। এক কাপ ব্ল্যাক আইভরি কফির দাম প্রায় ১,২০০ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪০ হাজার টাকার বেশি।
অন্যদিকে, কোপি লুয়াক নামের আরেক ধরনের কফি, যা সিভেট প্রজাতির প্রাণীর মলের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়, বিশ্বজুড়ে পরিচিত। এই কফি জনপ্রিয় হোটেল ও রেস্টুরেন্টে বিক্রি হয় এবং এক কাপের দাম কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে।
এই কফিগুলোর মূল আকর্ষণ হলো তাদের অনন্য উৎপাদন পদ্ধতি এবং বিশেষ স্বাদ, যা সাধারণ কফির থেকে অনেক আলাদা।

0 Comments